• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কুড়িগ্রামে বুড়ি তিস্তা বাঁচাতে পানি ঢেলে প্রতিকী কর্মসূচী পালিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়ি তিস্তা নদীকে বাঁচাতে বোতল ও বালতি দিয়ে পানি ঢেলে প্রতিকী কর্মসূচী পালন করেছে উলিপুরবাসী। বুড়ি তিস্তা অবৈধ দখল মুক্ত ও অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এ কর্মসুচীর আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে উলিপুর প্রেস ক্লাব এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি যৌথভাবে এ কর্মসূচীর পালন করে।
পরে একটি র‌্যালী উলিপুর প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে নদী তীরে মানববন্ধনে করে। কর্মসূচীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরের ভিতর দিয়ে প্রবাহিত এক সময়ের খর¯্রােতা বুড়ি তিস্তা নদীটি এখন প্রভাবশালীদের দখলে মৃত প্রায় হয়ে পড়েছে। নদী বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে স্থাপনা তৈরী করছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি। এর ফলে মরে যাচ্ছে ঐতিহ্যবাহী বুড়ি তিস্তা নদীটি। এখন পুরো নদী দখলের পাঁয়তারা চালাচ্ছে প্রভাবশালীরা। এই পাঁয়তারা বন্ধসহ নদী দখলমুক্ত ও খননের দাবি করেন উলিপুরবাসী।
উল্লেখ্য তিস্তার শাখা নদী বুড়ি তিস্তা নদীকে বাঁচাতে দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে উলিপুরের মানুষজন।
কুড়িগ্রামের রাজারহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নের দক্ষিণ প্রাণপতি গ্রামের কৃষক ঘনেশ্বর রায়ের ভুট্রা ক্ষেত (হাইব্রিড সুপার-৭০২) প্রদর্শনী পরিদর্শন, মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দা শিফাত জাহান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কামরুল ইসলাম সিদ্দীকি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ