• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিলেটে ১১টি মর্টার শেল উদ্ধার

সিসি ডেস্ক: সিলেটে একটি ছড়া পরিষ্কারের সময় ১১টি মর্টার শেল পাওয়া গেছে। বুধবার দুপুরে নগরীর দরগাহ মহল্লার হোটেল হেরিটেজের পেছনে একটি ছড়ায় এগুলো পাওয়া যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মূসা বলেন, ছড়া পরিষ্কারের সময় ১১টি মর্টার শেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল। এগুলোর মধ্যে ৫টি বড় আকারের এবং ৬টি ছোট আকারের।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা মর্টার শেলগুলো দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখানে আরও মর্টার শেল থাকতে পারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, মর্টারশেলগুলো উদ্ধার করে ধ্বংস বা নিষ্ক্রিয় করা হবে।

উৎসঃ   পরিবর্তন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ