• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে ব্যতিক্রধর্মী পরিচ্ছন্ন অভিযান

মাহবুবুল হক খান, দিনাজপুর: “পরিচ্ছন্ন দিনাজপুর গড়–ন-সুস্থ থাকুন, সুস্থ রাখুন” এই শ্লোগানকে সামনে নিয়ে দিনাজপুরে এক ব্যতিক্রধর্মী পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র পরিকল্পনায় ও পৃষ্ঠপোষকতায় ব্যাপক পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলা ও দিনাজপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এই পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনাজপুর সদর হাসপাতাল (জেনারেল হাসপাতাল) মোড়ে পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় তিনি শহর পরিষ্কার রাখতে পৌরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, পৗরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, পৌরসভার সকল কাউন্সিলরসহ অন্যান্য অতিথি ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর দিনাজপুর পৌরসভার ১৮টি পয়েন্টে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। পয়েন্টগুলো হলো সদর হাসপাতাল মোড়, পুলহাট, ষষ্টিতলা, চৌরঙ্গী মোড়, রামনগর, ঘাসিপাড়া, চাউলিয়াপট্টি মোড়, মহারাজা মোড়, রেল বাজার, নিউটাউন, বালুবাড়ী বাসস্ট্যান্ড, সরকারী কলেজ মোড়, সুইহারী, রেল স্টেশন এলাকা, লিলির মোড়, মডার্ণ মোড় ও নিমতলা।
এসব এলাকায় পরিচ্ছন্ন অভিযানের তদারকি করেন সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মসৃজন কর্মসূচীর কাজে নিয়োজিত প্রায় দুই শতাধিক শ্রমিক এই পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করে। হুইপ ইকবালুর রহিম এমপি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পৌর এলাকার সব ক’টি পয়েন্ট ঘুরে পরিচ্ছন্ন অভিযান তদারকি করেন। এই অভিযানে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার, স্কাউট, শিক্ষা বিভাগসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন।
ঘাসিপাড়া এলাকায় পরিচ্ছন্ন অভিযানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. নুর জামান হোসেন জানান, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প-এ নিয়োজিত শ্রমিকদের দিয়ে পৌরসভার বিভিন্ন এলাকা পরিষ্কার করা হয়। এসব শ্রমিকদের দিয়ে ৩৯ দিন সদর উপজেলার ১০টি ইউনিয়নে ও একদিনের জন্য দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ১৮টি পয়েন্টে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
এদিকে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করায় পৌরবাসি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি পৌরবাসি এই অভিযান আগামীতে অব্যাহত রাখার দাবী জানিয়েছেন। অনেকে অন্তত মাসে একদিন হলেও পৌর এলাকায় এই পরিচ্ছন্ন অভিযান পরিচালনার জন্য পৌর মেয়র সেয়দ জাহাঙ্গীর আলমের নিকট দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ