• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

নীলফামারী: দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে নীলফামারীতে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। বর্ষবরণ উপলক্ষে শুক্রবার সকালেই বৈশাখী চত্তর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নীলফামারীতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বৈশাখী চত্তর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে উৎসবে মিলিত হয়।

পরে সেখানে পান্তা ভাতের আসরের পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও মড়াল সংঘ, টাউন ক্লাব, নীলফামারী সরকারী মহিলা কলেজ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, উন্নয়ন সংস্থা আবর্তন শহরের শোভাযাত্রা বের করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ