• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জে পাউবো’র নির্বাহী প্রকৌশলী প্রত্যাহার

সুনামগঞ্জ : হাওররক্ষা বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী অবদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডিপার্টমেন্ট সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করে নিয়েছে।

সূত্র জানায়, এ বছর সুনামগঞ্জের ৪২ হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে ব্যাপক অনিয়মের বিষয়টি জাতীয় ও স্থানীয় সংবাদ পত্রে একাধিক ও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এবং জেলার ১১টি উপজেলার প্রায় সবক’টি হাওরের কাঁচা বোরো ধান হাওরক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে যায়। এ ঘটনায় প্রতিটি উপজেলায় কৃষক জনতা বাঁধের কাজে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিল।

উল্লেখ্য, এ বছর হাওরক্ষা বাঁধের কাজে প্রজেক্টর ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) ও টিকাদারদের মাধ্যমে প্রায় ৫৯ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে পিআইসিতে ২০ কোটি ৮০ লাখ টাকা ও ঠিকাদারদের ৪৮ কোটি টাকা বরাদ্দ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ