• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

শুল্ক তদন্তের আগে বাকশক্তি হারালেন মূসা বিন শমশের

সিসি ডেস্ক: বাংলাদেশের বিতর্কিত ধনকুবের মূসা বিন শমশের বাকশক্তি হারিয়ে ফেলেছেন বলে বুধবার শুল্ক গোয়েন্দাদের কাছে দেয়া এক চিঠিতে তিনি জানিয়েছেন। চিঠির সাথে তিনি ডাক্তারের সার্টিফিকেটও জমা দিয়েছেন। এতে দেখা যাচ্ছে তিনি দাবি করছেন যে তার মুখের একপাশ পক্ষাঘাতগ্রস্ত। তার বাকশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। তিনি ভালভাবে কথা বলতে পারছেন না। সে কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণভাবে পর্যুদস্ত। ডাক্তার তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন এবং বিশ্রাম নিতে বলেছেন বলে ঐ চিঠিতে তিনি উল্লেখ করেন। সে কারণে শুল্ক গোয়েন্দা তদন্ত দলের সামনে সশরীরে হাজির হতে তিন মাস সময় প্রার্থনা করেন মি. শমশের।

একটি বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্রে ২০শে এপ্রিল মূসা বিন শমশেরের শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজির হওয়ার কথা ছিল। গত ২১শে মার্চ শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মি. শমশেরের মালিকানাধীন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করেন বলে ঐ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল।

কর্মকর্তারা বলছেন, এই গাড়িটি ভুয়া আমদানি দলিল দিয়ে অন্য একটি নম্বর দিয়ে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয় অন্য এক ব্যক্তির নামে। রেজিস্ট্রেশনের সময় গাড়িটির রঙ সাদা থাকলেও উদ্ধারকৃত গাড়িটি হচ্ছে কালো রঙের।

কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম কাস্টম হাউসে এই গাড়ির শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে যে বিল অব এন্ট্রি দেখানো হয়েছে, সেটি ভূয়া। শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, ২১শে মার্চ এই গাড়ি আটক নিয়ে সারাদিন ধরে রীতিমত নাটক চলে। মূসা বিন শমশেরকে সেদিন সকাল আটটায় গাড়িটি হস্তান্তরের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা গাড়িটি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাড়িতে সরিয়ে ফেলেন। সেখান থেকেই বিকেলে গাড়িটি জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। কর্মকর্তারা জানান মূসা বিন শমশেরের বিরুদ্ধে শুল্ক আইন এবং অর্থ পাচার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে শুল্ক দফতর।

এ ব্যাপারে মূসা বিন শমশেরের বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ