• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ গতকাল শুক্রবার রাতে স্থগিত করা অভিযান আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ফের শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘সাউথ প’ বা ‘দক্ষিণের থাবা’।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আযবাহার আলী শেখ জানান, আজ সকাল থেকেই মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

তিনি জানান, সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছেছে। কিন্তু বৃষ্টির কারণে অভিযান শুরু করতে একটু দেরি হয়েছে। ঘরের ভিতর বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ, বোম, অস্ত্র ও গুলি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাউন্টার টেরোরিজমের ২টি ইউনিট, র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে।

এদিকে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। নিরাপত্তার কারণে বাড়ির বাইরে কাউকে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ