• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বরিশালে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

বরিশাল: নগরীর কাউনিয়া থানার অধীনে কালা খাঁ’র বাড়ি এলাকার একটি ভবন থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার সোহাগ ভিলার দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। মৃত কলেজ ছাত্রীর নাম আছিয়া আক্তার পাখি (১৮)। সে বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী।
স্থানীয়রা জানায়, গত প্রায় তিন মাস আগে ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র আজমল হোসেন রুমন ও মহিলা কলেজের ছাত্রী পাখি স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সোহাগ ভিলার দ্বিতীয় তলায় বসবাস শুরু করে। দীর্ঘ তিন মাস বসবাসের পর সর্বশেষ শনিবার রুমন বাসায় এসে পাখিকে একাধিকবার ফোন করলেও সে ফোন ধরেনি এবং বাসায় ডাকাডাকি করার পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিককে এনে ঘরের ভিতরে প্রবেশ করলে খাটের উপর পাখির লাশ পরে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান- প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পাখিকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারণ তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। কিন্তু লাশ ঝুলন্ত ছিল না। তবুও ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য রাতেই পাখির কথিত স্বামী রুমনকে পুলিশ আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ