• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারী জেলা ছাত্রদলের নতুন কমিটি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা ছাত্র দলের সাত বছরের আহ্বায়ক কমিটির অবসানের ঘটিয়ে এবার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার রাত নয়টার দিকে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, ওই জেলা কমিটিতে সালেকীন আহমেদ সজীবকে সভাপতি, মারুফ পারভেজ প্রিন্সকে সাধারণ সম্পাদক ও সুহৃদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্যের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, জ্যৈষ্ঠ সহসভাপতি রশিদুল ইসলাম, সহসভাপতি পদে রয়েছেন সাঈদ হোসেন বাবু, সানাউল হক ত্বনী, মীর সাঈদ আল মেহেদী, মামুনুর রশিদ বসুনিয়া সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরমান আলী খান ও আদনান হোসেন শিপন।
জেলা ছাত্র দলের আহ্বায়ক মোর্শেদ আজম সোমবার বিকেলে কেন্দ্রীয় কমিটি কতৃক আংশিক ওই কমিটি ঘোষণার বিষটি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের নতুন ওই কমিটির সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন জানান, ২০০১ সালের সর্বশেষ নীলফামারী জেলা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে সময়ে আখতারুজ্জামান জুয়েল সভাপতি ও মোর্শেদ আজম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০১০ সালে ওই কমিটি ভেঙ্গে  মোর্শেদ আজমকে আহবায়ক করে ১৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ