• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

জয়পুরহাটে গণহত্যা দিবস পালিত হয়

জয়পুরহাট: বুধবার জয়পুরহাট কড়ই-কাদিপুর গণহত্যা দিবস ছিল। ১৯৭১ সালের এই দিনে কড়ই-কাদিপুর গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ৩৭১ জন নিরিহ মৃৎ শিল্পীকে লাইনে দাঁড় করানোর পর স্থানীয় রাজাকারদের সহায়তায় তাদেরকে গুলি করে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। এছাড়া স্থানীয় রাজাকাররা তাদের বাড়ীঘর অগ্নিসংযোগ করে লুটপাটসহ মা, বোনদের উপর নির্যাতন চালায়।
দিবসটি পালনের লক্ষে সকাল ১১টায় স্থানীয় সামাজিক সংগঠন সৃজনী ও এলাকার প্রগতিশীল মানুষ ফুল দিয়ে গণহত্যায় নিহতদের শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সৃজনী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল  ও সৃজনী সংঘের সভাপতি  ম.নূরুন্নবী।
বক্তারা বলেন,  আজও সেই গণহত্যা এবং নিহতদের সহায় সম্বল লুটপাটের বিচার পায়নি তাদের স্বজনরা। এই ঘটনার সাথে জড়িত স্থানীয় রাজাকারদের বিচারের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ