• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝড়ের তাণ্ডবেও অক্ষত কোরআন

সিসি নিউজ: ময়মনসিংহে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব উপেক্ষা করে অক্ষত রয়ে গেল পবিত্র কোরআন। ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় তাবলিগের মারকাজ মসজিদে খোঁজ মিলল এমন আশ্চর্য ঘটনার।

স্থানীয়রা বললেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ে ধোবাউড়া তাবলিগের মারকাজ মসজিদ সম্পূর্ণ উড়িয়ে নিয়ে যায়। কিন্তু অক্ষত থেকে গেল ওই মসজিদের কোরআন শরিফ। সাথে পশ্চিম পাশের টিনের বেড়াও।

ঝড়ের সাথে প্রবল বৃষ্টি হলেও ঐশী গ্রন্থ আল-কোরআনে এক ফোটা পানিও পড়েনি। এ সময় এশার নামাজরত মুসল্লিরাও ছিলেন মসজিদে। তাদেরও কোন ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝড়ে সিমেন্টের তৈরি মসজিদের খুঁটি, টিনের চাল, বেড়া সবই উড়ে গেছে। এ রাতে ধোবাউড়া উপজেলায় ২০টি গ্রামে ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘর-বাড়ি, প্রতিষ্ঠানসহ বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। শুধু অক্ষত রয়ে গেল মসজিদের ভেতর থাকা কোরআন শরিফ।

ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ