• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে বসতঘর নির্মান

সিসি নিউজ: আদালতের দেয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল করার অভিযোগ মিলেছে। এর ফলে উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোদ্দ বোতলাগাড়ী গ্রামে।
সূত্র মতে, ওই গ্রামের ওসমান গনি ২০১০ সালের ২১ জানুয়ারী প্রতিবেশী নুর ইসলামের কাছ থেকে ৩৫৯ এসএ খতিয়ানের ৮৯৯ ও ৯০৪ দাগে মোট ২০ শতক জমি রেজিস্ট্রেরি মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছে। কিন্তু সম্প্রতি নুর ইসলাম ও মিজানুর রহমান তার দলবল নিয়ে জোরপূর্বক ওই জমি দখল করার ষড়যন্ত্র করলে জমির মালিক ওসমান গনি গত ১৬/৪/২০১৭ তারিখে তাদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত থানা পুলিশ কর্তৃক জমিতে বিশৃংখলা সৃষ্টি হইতে বিরত থাকার আদেশ দেন এবং আগামী ৮/৬/২০১৭ তারিখে মামলার দিন ধায্য করেন। আদালতের আদেশ প্রাপ্তির পর প্রতিপক্ষ জমি দখল ও ঘর নির্মানের জন্য যাবতীয় সরঞ্জামাদি প্রস্তুত করিলে ওসমান গনি ২৬/৪/২০১৭ তারিখে আদালতের কাছে ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন। আদালত ওসমান গনির আবেদন গ্রহণ করে ওইদিনই নালিশী জমিতে পূর্ণ স্থিতি অবস্থা বজায় রাখতে সৈয়দপুর থানাকে নির্দেশ প্রদান করেন।
অপরদিকে প্রতিপক্ষ আদালতের ওই আদেশ উপেক্ষা করে নালিশী জমির ফলজ ও বনজ প্রায় অর্ধ শতাধিক গাছ বিনষ্ট করে জোর পূর্বক বসতঘর নির্মাণ করে। এর ফলে উভয় পক্ষের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম আদালতের আদেশ প্রাপ্তির কথা নিশ্চিত করে জানান, আদালতের নিষেধাজ্ঞা উভয় পক্ষকে অবগত করা হয়েছে এবং আদালতের আদেশ মেনে চলার জন্য বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ