• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবৃত্তিশিল্পী কাজী আরিফ না ফেরার দেশে

সিসি ডেস্ক: চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন বরেণ্য আবৃত্তিশিল্পী, স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফ। নিউইয়র্কের মাউন্ট সেইন্ট লুকস হাসপাতালে মারা গেছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে এ তথ্য জানিয়েছেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ।

কাজী আরিফের জন্ম ৩১ অক্টোবর ১৯৫২ সালে রাজবাড়ীতে। শিক্ষা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। একাধারে তিনি আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক। ১৯৭১ সালে ‘১ নম্বর সেক্টর’-এর মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন তিনি। সারা দেশ ঘুরে আবৃত্তির প্রশিক্ষণ দিয়েছেন সংগঠনগুলোতে। প্রজ্ঞা লাবণী-কাজী আরিফ বাংলাদেশের প্রথম জনপ্রিয় হওয়া আবৃত্তি জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ