• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

সিসি নিউজ: সৈয়দপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দিন মজুর হাসমত (৫০), তার স্ত্রী সারবানু (৪৫) ও ছেলে মোঃ শাহিনুরকে (৩০) মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিবেশি প্রভাবশালীরা। এ ঘটনায় ওই পরিবারের ৩ সদস্যই এখন সংকটাপন্ন অবস্থায় সৈয়দপুর ১০০ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার বিকেলে শহরের পৌর ১০নং ওয়ার্ডের পশ্চিম পাটোয়ারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার  আরজিনা নামের এক প্রতিবেশি বিধবার মাত্র দেড় শতক চাষাবাদি জমি কিনে দীর্ঘ দেড় যুগ আগে ক্রয় করে হাসমত আলী। আরজিনা বিধবা হওয়ায় পৈতৃক সুত্রে পাওয়া জমিটি তার চাচা আনছার আলী দীর্ঘ দিন ধরে জবর দখলে নিয়ে ভোগ করে আসছিলেন। আর নগদ টাকায় কিনেও তাই হাসমত ভোগ করতে পারেননি। এ নিয়ে স্থানিয় কাউন্সিলর মোঃ হায়দার আলী একাধিকবার শালিস করেও প্রভাবশালীরা হাসমতকে তার জমি ফেরত দেয়নি। নিরুপায় হয়ে অবশেষে গত রবিবার বিকেলে হাসমত আলী স্ব-পরিবারে জমিটি উদ্ধার করতে যান। তবে দেশিয় অস্ত্রে সাজে সজ্জিত প্রভাবশালি আনছার আলী ও তার পরিবারের লোকজন দা, কুড়াল নিয়ে এলোপাতাড়ি হামলা চালায় দিন মজুর পরিবারটির ওপর। এতে ক্ষত-বিক্ষত অবস্থায় তাদেরকে উদ্ধার করে এলাকাবাসি স্থানিয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালটির জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক জানান, মাথায় গভীর ক্ষতের কারনে কেহই এখন নিরাপদ নয়।

এ নিয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ আমিরুল ইসলাম বলেন, এ ঘটনা মৌখিক শুনেছি। লিখিত অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ