• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাঙ্গালিয়া পাড়া গ্রামে নিজ ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজিবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাজিবপুর উপজেলার কাঙ্গালিয়া পাড়া গ্রামের নাজমা বেগম (৩৬) স্বামীর বাড়িতে না থেকে প্রথম স্বামীর মেয়ে জোসনা খাতুন(১৩)কে নিয়ে নিজ বাড়িতে থাকতো। বুধবার রাতে খাবার খাওয়ার পর একই ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না উঠায় তার ছেলে ও পার্শ্ববর্তী লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, নাজমা বেগমের সাথে প্রথম স্বামীর ছাড়াছাড়ি হওয়ার পর বদরপুর গ্রামের রকিবের সাথে বিয়ে হয় তার। রকিবের দুই স্ত্রী থাকায় নাজমা বেগম প্রথম পক্ষের মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতো।
এলাকাবাসীর ধারণা, তাদের কেউ হত্যা করে রেখে যেতে পারে।
এব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ প্রিথিশ কুমার সরকার জানান, মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তদন্ত চলছে। এখনো কোন কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ