নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে অতিরিক্ত গাঁজা সেবন করে ডালিম (৪২) নামে এক মাদকাসক্তের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গুচ্ছ গ্রামের লিয়াকত আলীর ছেলে ডালিম হোসেন প্রতিদিনের ন্যায় বুধবার রাতে অতিরিক্ত গাঁজা সেবন বাড়ী ফিরে। নেশার চাপে মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এক পর্যায়ে বুকে ব্যাথা পেয়ে মাটিতে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে নিয়ে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে যমুনেশ্বরী ব্রীজের কাছে সে মারা যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ জানান গাঁজা সেবন করে মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।