• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে কাতার

ঢাকা : মধ্যপ্রাচ্যের দেশ কাতার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। রবিবার কাতারের দোহা প্যালেসে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির এক বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এ আগ্রহের কথা জানান।
তিনি এসময় কাতারের উন্নয়নে নিয়োজিত সে দেশে থাকা ৩ লাখ ৮০ হাজার সৎ ও কঠোর পরিশ্রমী বাংলাদেশি কর্মীর প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে দক্ষ-অর্ধ দক্ষ কর্মীর পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ব্যাংকার ও ম্যানেজমেন্ট বিশেষজ্ঞের মতো দক্ষ পেশাজীবী নেবে কাতার।
বৈঠকে কাতারের পক্ষ থেকে বাংলাদেশের এলএনজি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করা হয়।
বাংলাদেশিদের সুযোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কাতার সরকারকে ধন্যবাদ জানান। গত ৬ মে ৩ দিনের সফরে মাহমুদ আলী কাতারে যান।
তিনি বলেন, সচরাচর কর্মক্ষেত্রের পাশাপাশি বাংলাদেশ চিকিৎসক, নার্স ও শিক্ষক পেশার মতো দক্ষ পেশাজীবীদের কাতারে পাঠাতে সক্ষম।
পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বাংলাদেশ-কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় বিস্তারিত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ