সিসি নিউজ: আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শনিবার। এদিন বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভায় দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
এতে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানিয়েছেন।