• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুশফিকের বাবাকে প্রধান আসামি করে মামলা

সিসি ডেস্ক: বগুড়ায় জাসদ নেতার ছেলে স্কুলছাত্র মাসুক ফেরদৌস মাসুক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন ওই স্কুলছাত্রের বাবা অ্যাড. এমদাদুল হক এমদাদ।

মামলার অন্যান্য আসামিরা হলেন- ক্রিকেটার মুশফিকুর রহিমের চাচা ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মেজবাহুল হামিদ (৪৫), মো. লাল মিয়া (৪০), মো. খায়রুল (৪২), আল আমিন হেলাল (৪০), ছামছুল (৪৮), মো. তারাজুল ইসলাম (৪২), মো. নাইম ইসলাম (১৮), মো. অনিক ইসলাম (১৯), মো. নাহিদ (৩২), কাঞ্চন (২৮), ফয়সাল (২২), শাকিল (২৮), সাকিব (২৪), বিটুল (২৮) ও আল মামুন (৩০)।

মামলায় অভিযোগ করা হয়, মাহবুব হামিদ তারা ও তার ছোট ভাই মো. মেজবাহুল হামিদের সঙ্গে পারিবারিক শত্রুতা এবং মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বাদীর শত্রুতা চলে আসছিল। এতে করে আসামিরা বিভিন্ন সময় বাদী ও বাদীর পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে প্রতিবেশী বেলাল হোসেন ফকিরের বাড়িতে তার ছেলে নাইমকে দিয়ে মাসুক ফেরদৌস মাসুককে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এসময় প্রধান আসামি মাহবুব হামিদ তারা ও অপর আসামি লালমিয়া মাসুককে জাপটে ধরেন। এরপর মামলার আরেক আসামি ফয়সাল মাসুককে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করেন। এসময় মাসুক মাটিতে লুটিয়ে পড়লে তারা  উল্লাস করে চলে যায়। অধিক রক্তক্ষরণে মাসুকের মৃত্যু হয়।

এদিকে, হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হলেও সাফিন নামে এক কিশোরকে রেখে বাকি দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটক সাফিন নিহত মাসুক ফেরদৌসের বন্ধু।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন নিহত স্কুলছাত্র মাসুকের বাবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ