নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার দু’টি খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার ডোমার উপজেলা খাদ্য গুদাম চত্তরে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। ক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোফাচ্ছেল হোসেন, প্রেস ক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, খাদ্য গুদাম কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ। ২৮ টাকা কেজি দরে ক্রয় করা হবে দু’টি খাদ্য গুদামে ২৭৯ মেট্রিক টন গম ক্রয় করা হবে।