চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদক সেবন ও ব্যবসা পরিহার করার শপথ নিয়েছে ৩০ মাদকাসক্ত যুবক। আজ মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার শামসুন্নাহার। শপথ নেয়া যুবকদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ নির্মুলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুশি সুপার শামসুন্নাহারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজন ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায়।