দিনাজপুার প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ আনোয়ারুল ইসলাম শ্রেষ্ট তদন্ত অফিসারের পুরুস্কার পেয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম পিপিএম) আনুষ্ঠানিকভাবে তাঁকে শ্রেষ্ট তদন্ত অফিসারের পুরুস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, বশির আহম্মেদ ও ৮ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত অবস্থায় বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আদালতে সোপর্দ করেছেন এসআই মো. আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও অপরাধীদের আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদানের ব্যবস্থা করেছেন। সৎ পুলিশ অফিসার হিসেবে তিনি কর্মরত এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। বিশেষ করে অসহায় নির্যাতিত পরিবারকে আইনি সহযোগিতার ক্ষেত্রে তার গৃহিত পদক্ষেপ এলাকায় ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছে। তাঁকে পুরুস্কৃত করায় বীরগঞ্জের সাধারণ মানুষ পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।