• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনির্দিষ্ট কালের ধর্মঘট ডেকেছে জুয়েলারি মালিক সমিতি

ঢাকা : অনির্দিষ্ট কালের জন্য সারাদেশে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি। ঢাকায় একটি সোনার দোকানে অভিযানের পরপরই এর প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি। সমিতি বলছে দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।
সমিতির সহ সভাপতি এনামুল হক খান জানান, এনবিআর এর সাথে আমাদের কথা ছিল আর কোনো অভিযান হবে না। কিন্তু আজ আমিন জুয়েলার্সে অভিযান হয়েছে, এর প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। তিনি বলছিলেন অন্য ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এভাবেই অন্য দোকান গুলোতেও অভিযান হতে পারে।
এদিকে ঢাকা নিউ মার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ী ‘মাধুরী জুয়েলার্স’ এর রাজিব পাল জানাচ্ছেন, এই ঘোষণার পর পরেই বিকাল পাঁচটার দিকে নিউ মার্কেটের সব স্বর্ণের দোকান বন্ধ করে দেয়া হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েকদিনে দু’দফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামীর পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্স এর পাঁচটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়।
বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা সেসময় বলেছেন আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরার বৈধ কাগজ দেখাতে পারেননি। তবে এতে করে অন্য স্বর্ণ ব্যবসায়ীদের আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। সূত্র: বিবিসি বাংলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ