• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভাস্কর আব্দুল্লাহ খালিদ আর নেই

সিসি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের ভাস্কর্য অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ আর নেই।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভাস্করের ছেলে সৈয়দ আব্দুল্লাহ জহির এ তথ্য জানিয়েছেন।

হাপানিসহ বার্ধক্যজনিত রোগে গত ২ মে বারডেম হাসপাতালে ভর্তি হন আব্দুল্লাহ খালিদ। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে মারা যান তিনি।

জানা গেছে, ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। বেশ অসুস্থ হয়ে পড়ায় তাকে ২ মে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মে থেকে সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, সর্বশেষ তাঁর কিডনি অকার্যকর হয়ে পড়েছিল।

আবদুল্লাহ খালিদের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী উম্মে কুলসুমসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এ বছর শিল্পকলায় (ভাস্কর্য) একুশে পদক পান গুণী এই ভাস্কর।

১৯৭৩ সালে অপরাজেয় বাংলা নির্মাণকাজ শুরু করেন আবদুল্লাহ খালিদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মৌলবাদীদের বিরোধিতার কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়। নির্মাণকাজ শেষে ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন হয় অপরাজেয় বাংলা। এরপর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রতীকে পরিণত হয় এই ভাস্কর্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ