• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবিধা বঞ্চিত শিশুদের পাশে “টিফিন”

।। খুরশিদ জামান কাকন ।। নীলফামারীর সৈয়দপুরে নিজেদের প্রতিদিনকার টিফিনের টাকা বাঁচিয়ে একদল কোমলমতি শিক্ষার্থী গড়ে তুলেছে “টিফিন” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ব্যতিক্রমী এ সংগঠনের সদস্যেরা প্রতিদিন টিফিনে খাওয়ার জন্যে প্রাপ্ত টাকা একটু একটু করে জমিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্যে স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছে।
সংগঠনটির মূখ্য উদ্দেশ্য সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছরিয়ে দেওয়া। এজন্যে তারা অভাব অনটনে জর্জরিত পরিবারের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে।
এছাড়াও তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে ছিন্নমূল শিশুদের জন্যে আহারের ব্যবস্থা করা, শিশুশ্রম রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো সহ বিভিন্ন শিশু বান্ধব কর্মসূচি।
সম্প্রতি ১১ মে বৃহস্পতিবার সৈয়দপুর সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “শিখলে শিশু বাঁচবে জাতি” এ স্লোগানকে ধারণ করে টিফিনের উদ্দ্যোগে “স্বপ্নসিড়ি” নামক নতুন একটি কর্মসূচির যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে দশজন দরিদ্র পরিবারের শিশুকে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়। টিফিনের উদ্দ্যোগে ‘স্বপ্নসিড়ি’ এসব সুবিধা বঞ্চিত শিশুদের সপ্তাহে ছয়দিন ক্লাস ও যাবতীয় শিক্ষা উপকরণ বিনে পয়সায় প্রদান করে তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।
টিফিনের সদস্য আসাদুজ্জামান আসাদ জানায়, “আমরা সুবিধা বঞ্চিত এসব শিশুদের মুখে হাসি ফুটিয়ে নিজেদের আনন্দ খুজে পাই। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা স্বরূপ আমরা যতোটা পারি চেষ্টা চালিয়ে যাচ্ছি এসব সুবিধা বঞ্চিত শিশুদের এগিয়ে নিয়ে যেতে”।
টিফিনের প্রত্যেকটা সদস্য স্বপ্ন দেখে একটি সুন্দর আগামীর। যেখানে থাকবে না বিভেদ, রবে না হানাহানি। আর এ স্বপ্ন বাস্তবায়নে টিফিনের সদস্যরা চালিয়ে যাচ্ছে নিজেদের সর্বচ্চো প্রচেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ