• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ধর্ষণের অভিযোগে বনানী থানায় আরেক তরুণীর মামলা

ঢাকা: বনানী থানারাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেলে ছয় মাসেরও বেশি সময় আগে ধর্ষণ হওয়ার অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেছেন আরও এক তরুণী। সোমবার বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, হোটেল রেইনট্রিতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেছিলেন দুই তরুণী।

পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, তরুণীর অভিযোগ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। অভিযুক্ত আসামিকে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। ২৯ বছর বয়সী ওই তরুণীকে সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে, মঙ্গলবার তার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হবে।

নির্যাতিত ওই তরুণীর বরাত দিয়ে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত বছরের ১৭ নভেম্বর বিকালে তার বন্ধু মাহমুদুল্লাহ হাসান কৌশলে তাকে বনানী থানাধীন হোটেল জাকারিয়ার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ