• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাকরি খুঁজে দিবে গুগল

প্রযুক্তি ডেস্ক : কর্মসংস্থানে নয়া উদ্যোগ নিতে এবার নামল গুগল। চাকরি খোঁজার জন্য তাদের সার্চ ইঞ্জিনে এবার একটি নতুন টুল যোগ করতে চলেছে তারা। যার ফলে বিভিন্ন নামী সংস্থার কর্মসংস্থান সম্পর্কিত তথ্য অতি সহজে এবার মিলবে বলে দাবি গুগলের।

চলতি বছরেই এই টুলস আসার সম্ভবনা রয়েছে বলে সম্প্রতি আই/ও ২০১৭ সম্মেলনে জানান গুগলের সিইও সুন্দর পিচাই।

এই মুহূর্তে যদিও গুগলের এই জব সার্চের সুবিধা শুধুমাত্র আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পরে ধাপে ধাপে তা বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে দেওয়া হবে।

হঠাৎ গুগল জব তৈরির ভাবনা কেন? পিচাইয়ের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত জব ওপেনিং বিষয়ে বেকাররা সচেতন নন। এমনকী অনেক ক্ষেত্রে চাকরির সুযোগ থাকলেও তা জানতেই পারছেন না চাকরি প্রার্থীরা। সেই কাজই সহজ করে দিতে গুগলের এই উদ্যোগ।

বিভিন্ন সংস্থার কাজের সন্ধান দিতে লিঙ্কডইন, মন্সটার, গ্লাসডোর, কেরিয়ারবিল্ডারের মতো থার্ড পার্টি সংস্থা কাজ করবে গুগলের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ