• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে দুর্ধর্ষ ডাকাতি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণলংকারসহ কাসার জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার তিলাবদুরী গ্রামের শ্রী মদন প্রামানিকের বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ১০/১২ জনের ডাকাত দল শ্রী মদন প্রামানিকের বাড়িতে প্রবেশ করে শ্রী মদন প্রামানিক ও তার ভাই সুবির চন্দ্র প্রামানিকসহ বাড়ির লেঅকজনকে মারপিট করে ঘরে রক্ষিত নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ কাসার জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা জানান, সংবাদ পেয়ে তিনি ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো বলেন বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ