ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের আগামী ২০১৭-১৮ অর্থ বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্থবায়নের লক্ষমাত্রা নিয়ে ১ কোটি ২২ লক্ষ ৭৮ হাজার ৩৬ টাকার বাজেট ঘোষনা করা হয়। আলাদীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মোজাফ্ফর হোসেন সরকার মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্মুক্ত এই ঘোষনা করেন। বাজেট পড়ে শুনান, ইউনিয়ন পরিষদের ( ইউপি সচিব) মো. ইউনুস আলী ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মানিক মন্ডল। ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সরকারী উন্নয়ন অনুদান ১ কোটি ২২ লক্ষ ৭৩ হাজার ৩৬ টাকার। রাজস্ব খাতে আয় ইজারা বাবদ প্রাপ্তি খোয়াড়, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ফিস, নিবন্ধন কর, ব্যবসা, জন্ম নিবন্ধন ফি, নিকাহ রেজিস্ট্রেশন ফিসহ অন্যান্যখাত থেকে প্রাপ্ত আয় ৬ লক্ষ ৬ হাজার ৫শত টাকা। রাজস্ব ব্যায় খাত ৫ লক্ষ ৬৩ হাজার ১ শত টাকা। ব্যায় এর খাত হচ্ছে , চেয়ারম্যান ও সদস্যদের সন্মানী ভাতা, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ও ভাতা,বিদ্যুৎ বিল, কর আদায় বাবদ ব্যায়, মামলার ব্যায় , আসবাবপত্র/কম্পিউটার রক্ষনাবেক্ষন, জাতীয় দিবস উৎযাপন, বিভিন্ন ক্লাব / প্রতিষ্ঠানের আর্থিক অনুদান ইত্যাদি।
উন্মুক্ত বাজে ঘোষনা কালে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. সাইদুজ্জান (বাবু) , নকুল চন্দ্র সরকার, মো. জাকারিয়া সরকার জাকির, বৈশাকু মন্ডল , মো. শাহীন সরকার, মো. মানিক মন্ডল, শ্রী মদন কুমার সরকার, মো. জাকের হোসেন, মো. সাদেকুল ইসলাম মিন্টু। সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে ছিলেন, মোছা. মোরশেদা বেগম, মোছা. রওশন আরা খাতুন, মোছা. জেবুন আরা বেগম, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক মো. আশরাফুল আলম। উন্মুক্ত বাজেট ঘোষনা কালে ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী মহল , রাজনৈতিক নেতৃবৃন্দ , স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।