• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

পাঁচবিবিতে প্রতিবন্ধী বিদ্যালয় উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ”আমাদের প্রতিবন্ধী বলোনা, আমরাও মানুষ, আমাদেরও সব কিছুতে আছে অধিকার” এই তথ্য কথাকে সামনে রেখে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে অটিজম ও বুদ্ধি-প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বৃহস্পতিবার বিকেল ৫ টায় পাঁচবিবি পৌর পার্কে সুইড বাংলাদেশ পাঁচবিবি শাখার সভাপতি আবু সাঈদ আল মাহ্বুব চন্দনের সভাপতিত্বে বিদ্যালয় উদ্বোধন পরর্বতী এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম রকেট, সহকারি পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন আঙ্গুর, থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম,সুইড বাংলাদেশের যুগ্ন-মহাসচিব সুশান্ত ভৌমিক, পাঁচবিবি শাখার নির্বাহী সচিব মাহেদী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ