• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে রবি-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ‘নজরুল-রবীন্দ্রনাথ-বাঙলা ও বাঙালির শুদ্ধনাম’ এ শ্লোগানে রবি-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের উদ্যোগে প্রচ্ছদ চত্বরে সাম্য মৈত্রী ও কল্যাণের কবি বাঙালা সাহিত্যের প্রধান দুই পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তি উৎসব পালিত হয়েছে। এসময় জাতীয় পর্যায়ে লোকনৃত্যে ভুমিকা তরফদার ও সংগীতে শিবলী সাদিক আতিক বিশেষ অবদান রাখায় প্রচ্ছদ কুড়িগ্রামের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন এর সভাপতিত্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জীবনি নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, প্রবীণ শিল্পী বাদল আহমেদ, শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতিমা রায় চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এস এম ছানালাল বকসী, আওয়ামীলীগ নেতা অলক সরকার, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সাবেক সভাপতি দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
পরে দুই কবির গান-কবিতা সমন্বয়ে আলেখ্যানুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ