• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খানসামায় দোলনায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দোলনায় ফাঁস লেগে মোসলেমা খাতুন নামে চার মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার(২৭ মে) দুপুর দেড়টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামে এ ঘটনা ঘটে।শিশুটির মা সাফিনা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটিকে শোবার ঘরে রশির দোলনায় ঘুম পাড়িয়ে রেখে তিনি বাড়ির কাজ করছিলেন।

দুপুর দেড়টার দিকে তিনি ঘরে গিয়ে দেখে শিশুটির মাথা দোলনার ফাঁকে আটকে গিয়ে গোটা শরীর ঝুলে আছে।

তিনি জানান, শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক আবদুস সামাদের সহযোগিতায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি মারা গেছে।

খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নজমুল ইসলাম জানান, শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।

খানসামা থানার এসআই তপন কুমার রায় জানান, এ বিষয়ে কেউ তাদের জানায়নি। যেহেতু শিশুটির বয়স চার মাস, সেহেতু স্থানীয় জনপ্রতিনিধির সাথে পরামর্শ করেই হয়তো শিশুটিকে দাফন করা হয়েছে।

তবে কেউ এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ