• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হবিগঞ্জে বাবার হাতে ছেলে, নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন

সিসি ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে বাবার দা’য়ের কোপে এনামুল হক (১২) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে এনামুলকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এনামুল ওই গ্রামের আদম আলীর ছেলে ও স্থানীয় মাদ্রাসাছাত্র। এ ঘটনায় নিহত শিশু এনামুলের মা রোকেয়া বেগম বাদী হয়ে স্বামী আদম আলীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেছেন।

জানা যায়, এনামুল মাদ্রাসায় না যাওয়ার কারণে আদম আলী ক্ষেপে গিয়ে দা দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবা আদম আলীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

অপরদিকে নরসিংদীতে ছেলে হালিম মিয়ার লাঠির আঘাতে তার বাবা রোমান (৬৫) নিহত হয়েছেন। রবিবার বিকেলে জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর (খাসমহল) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, কারারচর গ্রামের রোমান মিয়ার ৪র্থ ছেলে হালিম মিয়ার সাথে বিকেলে তার বাবা রোমান মিয়ার (৬৫) ঝগড়া বাধে। এ সময় হালিম মিয়া তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় রোমান মিয়া গুরত্বর আহত হলে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতন্তের জন্য লাশ মর্গে পাঠায়। অপরদিকে ছেলে হালিম মিয়া পলাতক রয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ