• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শ্রীলংকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় মৌসুমি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আজ  সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) একথা জানিয়েছে। শুক্রবারের প্রবল বৃষ্টিপাতের কারণে দ্বীপটিতে ১৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

ডিএমসি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে এখনো ১০৪ জন নিখোঁজদের তালিকায় রয়েছে এবং আরো ৮৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া দেশটির পুলিশ জানায়, সোমবার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় দক্ষিণাঞ্চলীয় বাদ্দেগামা এলাকায় বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা টেলিফোনে জানান, ‘হেলিকপ্টারটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ প্রাণ হারায়নি।’

দুর্গত অঞ্চলগুলোতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধারের জন্য বিমান বাহিনী বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করেছে। সরকারের বরাতে জানা গেছে, মৌসুমি বৃষ্টিপাত থেমে যাওয়ায় সপ্তাহান্তে ত্রাণ অভিযান জোরদার করা হয়। যদিও আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার আরো বৃষ্টিপাত হতে পারে। এতে ত্রাণ তৎপরতাও বিঘ্নিত হতে পারে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রতনপুরা ও কালুতারা জেলায় বন্যার পানি কমেছে। তবে বন্যায় প্রায় দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ