• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কুড়িগ্রামে এসিডে ঝলসে গেলো গৃহবধূর বাহু

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় দুর্বৃত্তের দেয়া এসিডে এক গৃহবধূর বাম বাহু ঝলসে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টায় উপজেলার নাওডাঙ্গার সীমান্তবর্তি বালাতারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের এমদাদুল হক বুলুর স্ত্রী রাশেদা বেগম (৩৮) তাদের পরিত্যাক্ত বাড়ীর পিছনের লেচু বাগানে বাদুড় তাড়ানোর জন্য গেলে ঝোপের আড়ালে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তরল পদার্থ ছুড়ে মারে পালিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে রাশেদার শরীরে প্রচন্ড যন্ত্রনা শুরু হলে তার আত্ম চিৎকারে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।
এসিডের শিকার রাশেদা বলেন, আমাকে পারিবারিক কলহের জেরে আমার গায়ে এসিড ছুরে মারা হয়েছে। আমি তাদের চিনেছি। তিনি আমার আপন ননদের স্বামী আবু তালেব ।
সরেজমিনে গিয়ে আবু তালেবের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার রাতে আমি রাত সাড়ে ১১ পর্যন্ত বালার হাট বাজারে ছিলাম এ ঘটনায় আমার জড়িত থাকার কোন প্রশ্ন ওঠে না।
আবু তালেবের স্ত্রী রশিদা বেগম জানান, আমি জানি না কেন আমার ভাইয়ের স্ত্রী আমার স্বামীকে ফাঁসাতে চাচ্ছে ।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাকির আহমেদ জানান, রাশেদার বাম বাহুর কিছু অংশ ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, অভিযোগ পেয়েছি প্রথমিক ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ