• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

শাহ আমানত বিমানবন্দর দুপুর ২টা পর্যন্ত বন্ধ

সিসি নিউজ: ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ১০ নম্বর মহা বিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার রাত ১১টার পর বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ঘোষণা করে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বিমানবন্দর বলেন, সোমবার রাত ১১টা পর্যন্ত বিমানবন্দরে স্বাভাবিকভাবে সব বিমান ওঠা-নামা করেছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এবং ১০ নম্বর মহা বিপদসংকেতের কারণে সোমবার রাত ১১টার পর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরে আর কোনো বিমান ওঠা-নামা করবে না। মঙ্গলবার দুপুর ২টার পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকার বিষয়টি সব এয়ারলাইনসকে দাফতরিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ