• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি

সিসি ডেস্ক : বনানী ধর্ষণ মামলার ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা: সোহেল মাহমুদ জানিয়েছেন, দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের কোনো আলামত পাননি তারা।
তিনি বলেন, পুলিশ তাদের কাছে দুটো তথ্য জানতে চেয়েছিল। ছাত্রীদের বয়স কত আর তাদের শরীরে ধর্ষণের আলামত আছে কিনা। ডা: সোহেল জানান, সবগুলো রিপোর্ট পাবার পর মেডিকেল বোর্ডের করা চূড়ান্ত রিপোর্ট পুলিশের কাছে আজ হস্তান্তর করা হয়।
তিনি জানান, তাদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। আর মেডিকেল পরীক্ষায় তাদের শরীরে ধর্ষণের কোনো আলামত পাইনি আমরা। ধর্ষণের আলামত না পাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। দেরিতে নমুনা নেয়াও একটা কারণ হতে পারে।
গত ২৮শে মার্চ বনানীর একটি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে ঐ দুই শিক্ষার্থী ৬ই মে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলার মোট পাঁচ জন আসামীর সব কজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে চারজনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ