• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোচাগঞ্জে এক রশিতে মা-মেয়ের আত্মহত্যা

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে দুই বছরের শিশু অষ্টমি রানীকে সঙ্গে নিয়ে এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা জোতিকা রানী (২২)।

বৃহস্পতিবার রাতে উপজেলার রনগাঁও ইউনিয়নের পার্বতীপুর গোসাই গ্রাম থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জোতিকা রাণী উপজেলার রনগাঁও ইউনিয়নের পার্বতীপুর গোসাই গ্রামের সনাতন রায়ের স্ত্রী।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, বেশ কয়েক দিন ধরে স্বামী-স্ত্রী মধ্যে বিবাদ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামীর ওপর অভিমান করে বৃহস্পতিবার বিকেলে নিজঘরে দুই বছরের শিশুকন্যা অষ্টমি রানীকে সাথে নিয়ে এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ জোতিকা রানী (২২)। এ সময় স্বামী বাড়িতে ছিলেন না।

ওসি আরও জানান, পারিবারিক কোনো অভিযোগ না থাকায় মানবিক বিষয় বিবেচনা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ