• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল

সিসি নিউজ: ঢাকায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সৈয়দপুরের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুন) ঢাকার স্টার কাবাব রেস্তোরায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দপুরের ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর আলম, ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান শোভন,বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ফিরোজ হোসাইন, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক আলমগীর স্বপন, তরুণ উদ্যোক্তা কাব্য আহমেদ, ওয়াদুদুল ইসলাম আকাশ, এ্যডভোকেট খুরশিদ আলম, এ্যডভোকেট সামসুজ্জোহা জোহা, ডাঃ তৌফিকুল হাসান রকি, এসআই তবিদ রহমান প্রমুখ। ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ ঢাকাস্থ বিভিন্ন মেডিকেল ও সরকারী ও বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৯০ সালে ঢাকায় অবস্থানরত সৈয়দপুরের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সার্বিক কল্যানে গঠন করা হয় সৈয়দপুর ছাত্রকল্যান সমিতি। তখন থেকে অদ্যবধি সমিতিটি ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সৈয়দপুরের শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক নাজির আহমেদ জানান, আমরা সৈয়দপুরের শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের মানুষদের কল্যানে ঢাকায় রক্তদান কর্মসূচী, ঢাকায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহায়তা সহ কল্যানমুখী কাজে রত আছে। তিনি আরো জানান, এবারো সৈয়দপুরের যারা ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তারা সকল সুযোগ সুবিধা ও সমস্যা সমাধানে কাজ করবে ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যান সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ