• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মওদুদের গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান

সিসি ডেস্ক: বিএনপি নেতা মওদুদ আহমেদের গুলশান-২ নম্বরে অবস্থিত বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার বাড়িটি উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বিচ্ছিন্ন করেছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ।

রাজউকের মহাখালী অঞ্চলের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর ১টার দিকে অধিগ্রহণের কাজ শুরু করে রাজউক।

এর আগে, গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ বাড়ি ছাড়ার রায়ের বিরুদ্ধে মওদুদ আহমেদের রিভিউ আবেদন খারিজ করে দেন। একই সাথে তার গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দেন। যদিও ওই সময় বাড়িটি না ছেড়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতা।

মামলার নথিপত্রে দেখা যায়, প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের এই বাড়িটি অস্ট্রিয়ার এক নাগরিকের কাছ থেকে নামজারি করে নেন মওদুদ আহমদের ভাই মনজুর আহমদ। এরপর থেকে ওই বাড়িতে বসবাস করে আসছেন তিনি।

এ মামলার শুরুতে মওদুদ আহমদের পক্ষে রায় দিয়েছিলেন আদালত। পরে জাল নামজারি সংক্রান্ত প্রমাণপত্র অ্যাটর্নি জেনারেলের অফিস আদালতে দাখিল করলে নড়েচড়ে বসেন সর্বোচ্চ আদালত। গত বছরের আগস্টে নামজারি বাতিলের আদেশ দেন আপিল বিভাগ। এ রায়ের রিভিউ চান মওদুদ আহমদ। রোববার রিভিউ আবেদনটিও খারিজ হয়ে যায়। ফলে গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযানে নামল রাজউক।

তবে বাড়ি হারিয়ে আদালত থেকে বেরিয়ে বিএনপির এই নেতা সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বাড়ি ছাড়বেন না। ঘোষণা দেন আইনি লড়াইয়ের।

গুলশানের বিশাল আয়তনের এই বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক এহসান এবং তার স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজ। স্বাধীনতা যুদ্ধের আগে তারা দেশ ত্যাগ করেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছেন, বর্তমানে তাদের একজন অংশীদার রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ