• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে জিআরপি পুলিশের হাতে ভারতীয় শাড়িসহ আটক ১

সিসি নিউজ: খুলনা থেকে সৈয়দপুর অভিমুখী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ৩৪পিস ভারতীয় মূল্যবান শাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা বলে জানা গেছে। এ ঘটনায় মিঠু (৩০) নামের একজনকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। বুধবার সকাল ৬টায় ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশন ঢোকার প্রাক্কালে সৈয়দপুর-পাবর্তীপুর রেলপথের সৈয়দপুর পোষ্ট উপজেলা অফিস রেল ক্রসিং অতিক্রম কালে ওই শাড়ি উদ্ধার এবং এর বহনকারী মিঠুকে হাতেনাতে আটক করা হয়।

রেলওয়ে জিআরপি সূত্র জানায়, অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার (৬ জুন) রাত ৯টায় আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সৈয়দপুর অভিমুখে আসছিল। সকাল আনুমানিক ৬ টার দিকে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশন ঢোকার প্রাক্কালে ট্রেনটির ৭৩২২ নম্বর কোচের ‘ঙ’ বগির সামনের দরজা পাশে একটি কাপড়ের গাইড হাতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন ওই ট্রেনে দায়িত্বরত সৈয়দপুর রেলওয়ে থানার এটিএসআই নুরুল হক বাচ্চু। এ সময় ওই বগিতে রেলওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাপড়ের গাইড বহনকারী মিঠু সেখান থেকে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। তাঁর এমন গতিবিধি দেখে পুলিশের মনে সন্দেহ আরো প্রবল হয়। এ সময় কাপড়ের গাইডসহ তাকে হাতনাতে আটক করে পুলিশ। পরে তাকে কাপড়ের গাইড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গাইড খুলে ৩৪ পিস ভারতীয় বিভিন্ন রংঙের দামি শাড়ি পাওয়া যায়। যার প্রতিটি শাড়ির মূল্য ৪ হাজার টাকা। সে হিসেবে উদ্ধারকৃত শাড়ির মূল্য দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজার টাকা বলে জানা গেছে। আর আটক মিঠু দিনাজপুরের বিরামপুর উপজেলার কাজীপাড়া মৃত. শহিদুলের ছেলে বলে পুলিশকে জানায়।
এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় ১৯৪৭ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫ (বি) ১ (বি) ধারায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর- ৩,তারিখ: ০৭/০৬/২০১৭ইং।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ,কে,এম লুৎফর রহমান আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে শাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ