• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাকরির পরীক্ষা দিতে এসে ছিনতাইয়ের শিকার

ঢাকা: চাকরির পরীক্ষা দিতে এসে রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন রিমা নামের এক পরীক্ষার্থী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা রিপন চন্দ্র শীলের ছোট বোন।

শুক্রবার সকাল ছয়টার দিকে নয়াপল্টনস্থ স্কাউট ভবনের সামনে তিনি ছিনতাইকারীদের আক্রমনের শিকার হন। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল, নগদ তিন হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
রিমার বড় ভাই রিপন চন্দ্র শীল বিবার্তাকে জানান, সকালে অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষা দিতে তার বোন ঢাকায় আসে। সকাল ছয়টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় বাস থেকে নামার পর রিমাকে নিয়ে রিকশা যোগে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। নায়পল্টন স্কাউট ভবনের সামনে আসা মাত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার নিয়ে অভিনব কায়দায় তার বোনের হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর মুহূর্তের মধ্যে প্রাইভেটকারটি ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান রিপন।

রিপন আরো জানান, ব্যাগের ভেতরে দু’টি দামি মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা ও পরীক্ষার প্রবেশপত্রসহ মূলবান কিছু কাগজপত্র ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ