• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

লিবীয় উপকূলে ১০ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১০০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: লিবীয় উপকূলে নৌকাডুবিতে অন্তত ১০ অভিবাসীর মৃত্যু ও আরো প্রায়  ১শত  লোক নিখোঁজ হয়েছে। নৌকায় করে এসব অভিবাসী ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। শনিবার কোস্টগার্ড কর্মকর্তা ও সাহায্যকারী সংস্থাগুলো একথা জানিয়েছে।

গারাবুলি কোস্টগার্ডের প্রধান কর্নেল ফাতি আল-রায়ানি বলেন, নৌকায় আটটি লাশ পাওয়া গেছে। এটা ১২০ যাত্রী বহন করতে পারে। ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুলি অবস্থিত। এই ঘটনায় অন্তত ১শত অভিবাসী নিখোঁজ হয়েছে বলে তার ধারণা। খবর এএফপি’র।
এদিকে ইতালির কোস্টগার্ডের সদস্যরা জানান, তারা লিবীয় উপকূলে নিখোঁজ ১ হাজার ৬৫০ অভিবাসীকে উদ্ধারের বিষয়টি সমন্বয় করছে। সহায়তা সংস্থাগুলোও উদ্ধার অভিযানে রয়েছে। ডিঙ্গি নৌকাটি থেকে ২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে উন্নত জীবনের আশায় অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে।
-বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ