• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |

দিনাজপুর সদর উপজেলার ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পেল

দিনাজপুর প্রতিনিধি: উত্তরাঞ্চলে এই প্রথম দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৭৫ হাজার গ্রাহককে ২২৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের মধ্যে দিয়ে উপজেলার প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করে তুললেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
রোববার (১১ জুন) দুপুরে সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ফার্মহাট সংলগ্ল খোশালপুর আধিবাসীপাড়ায় পবিস-১ এর উদ্যোগে সুন্দরবন ইউপির শতভাগ বিদ্যুৎ সম্পন্ন করা উপলক্ষে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। এই ইউনিয়নের ৩৫টি গ্রামের ৭১৮ জন গ্রাহককে ১ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় তিনি বলেন, বিদ্যুতের আলোয় সব বাড়ী আলোকিত হলো। বিদ্যুতের আলোতে মানুষের জীবনকে আলোকিত করে তুলবে। প্রতিটি গ্রাহকের পিছনে ৩০ হাজার টাকা করে সরকারের খরচ হয়েছে। ছেলে-মেয়েরা সুন্দরভাবে পড়ালেখা করে বোঝা না হয়ে মানুষের মত মানুষ হিসেবে সম্পদে পরিনত হবে। তিনি বলেন, বাংলাদেশের মধ্যে এই প্রথম দিনাজপুর সদরে ৫ কোটি টাকা ব্যয়ে আধিবাসী একাডেমী নির্মাণ করেছি।
সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ দেব শর্মা’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, ২ নং ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল হোসেন, পবিস-১ এর এলাকা পরিচালক মো. শফিকুল ইসলাম মানিক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ইউপি মেম্বার বিকাশ রায়।
এ সময় দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, আওয়ামী লীগ নেতা মো. আকতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল হক জিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মানিক রঞ্জন বসাক, মামুনউর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ