নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বাবু (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত বাবু জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের প্যানকাটু মামুদের পুত্র। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বাবু নিখোঁজ হয়। আজ শুক্রবার সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পরিবারের লোকজন দেখতে পায়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় লাশ দাফনের জন্য প্রশাসনের অনুমতি না পাওয়ায় বিকেল পর্যন্ত গাছে ঝুলন্ত অবস্থায় লাশ রয়েছে। এ ব্যাপারে চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহামান হাফি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ব্যাতিরেকে দাফনের প্রক্রিয়া চলছে।