• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লম্বা ঘুম, লাভের থেকে ক্ষতিই বেশি

সিসি ডেস্ক : ছুটির দিন মানেই অ্যালার্ম বাজবে না। সাতসকালে ঘুম থেকে ওঠার তাড়া নেই। যতক্ষণ ইচ্ছে ঘুমোচ্ছেন। ভাল করছেন না। গবেষণা বলছে, ছুটির দিনে বেশি ঘুমে লাভের থেকে ক্ষতি বেশি। হার্টের দফারফা, ডায়াবেটিসের সম্ভাবনা।

কাজের দিনের ব্যস্ততা। ছুট, ছুট আর ছুট। সপ্তাহ শেষে একটা ছুটির দিন। ব্যস। বদলে গেল রুটিন। সারাদিন আলস্য। শুয়ে-বসে ছুটি উপভোগ। খাওয়াদাওয়া আর ঘুম।

সপ্তাহের ৬দিন ক্যারিয়ারের পিছনে ছুটে বেড়ালেন। হঠাত্‍ এই রুটিন বদলে গেল ছুটির দিনে। প্রায় সরা দিন বিছানায় বালিশের কোলে আশ্রয়। ডায়েটের বেড়াজাল ভেঙে খেয়ালখুশি খাওয়াদাওয়া। নিয়মের তোয়াক্কা না করেই লাগামহীন উইকএন্ড। বিপদ মারাত্মক।

ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে বিপদবার্তা। অন্যান্য দিনের তুলনায় উইকএন্ডে প্রতি ঘণ্টা অতিরিক্ত ঘুমে হার্টের অসুখের সম্ভাবনা বাড়ে ১১ শতাংশ করে।

গবেষকরা জানাচ্ছেন, শুধু হার্টের সমস্যাই নয়, এই অনিয়মিত ঘুমে বাড়ে ডায়াবেটিসের সম্ভাবনাও। খারাপ হয় মুড। ছুটির দিনে অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতির সমস্যা, মনঃসংযোগের অভাব, অবসাদ, হাইপারটেনশনের মতো সমস্যাগুলোও বাড়তে থাকে। বেশি ঘুমে লাভের চেয়ে ক্ষতি বেশি। শরীর নিষ্ক্রিয় করে দেয়। এটা ধূমপান ও মদ্যপানের মতোই ক্ষতিকর।

ইউনিভার্সিটি অফ সিডনির সিডনি স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা আরও মারাত্মক বিপদবার্তা শুনিয়েছেন। চরম অলসতা ও ঘুমনোর সঙ্গে আয়ু কমে আসার বিষয়টি জড়িত। যাঁরা নড়াচড়া না করে দীর্ঘক্ষণ বসে থাকেন এবং বেশি ঘুমোন, তাঁদের শারীরিক অবস্থা অন্যদের থেকে বেশি খারাপ থাকে। সুস্থ থাকতে চান? ছুটির দিনে ঘুম কমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ