• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে নববধুর লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় সীমা আক্তার (২০) নামের এক নববধুর গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে ডোমার পৌরসভার ছোট রাউতা শাহী পাড়া এলাকার স্বামীর বাড়ির রান্না ঘরের চালের বাশ হতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ। এ সময় লাশের পা মাটির সাথে লাগানো অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। গত তিন দিন ধরে তাদের নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছে। নিহত সীমা আক্তার ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ও পাশ্ববর্তী জলঢাকা পৌরসভার পূর্ব বালাগ্রাম মন্তের ডাঙ্গা এলাকার সহিদুল ইসলামের মেয়ে। গত ৫ মে সীমা ও মোহাম্মদ আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। সীমা বেগমের স্বামী মোহাম্মদ আলী জানান, ভোর ৬ টার সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। বিছানায় আমার পাশে দেখি সীমা নেই। ঘর হতে বের হয়ে রান্না ঘরে সীমার ঝুলন্ত লাশ দেখতে পাই। সীমা আত্মহত্যা করেছে। তবে সীমার বাবা সহিদুল ইসলাম জানান, তার মেয়ে আত্মহত্যা করার মানুষ না। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্ররাহিম খলিল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ভিসেরা রির্পোট ও ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ