• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় তিস্তাকুড়ি বইয়ের মোড়ক উম্মোচন

ডিমলা প্রতিনিধি : ২৮ মার্চ বুধবার বিকালে নীলফামারীর ডিমলার ডাঙ্গারহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কবিতা প্রতিযোগীতায় মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা সংকলনে তিস্তা কুড়ি বইয়ের মোড়ক উম্মোচন, আলোচনা সভা, ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নর্থবেঙ্গল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব, ডোমার- ডিমলা বন্ধু সংগঠন, নীলফামারী জেলা সংস্কৃতি সংঘ, ঢাকা কলেজস্থ নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদ ও অঙ্কর সংগঠনের উদ্যোগে ও আয়োজনে অনুষ্ঠিত হয় মোড়ক উম্মোচন, আলোচনা সভা, ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও তিস্তা কুড়ির প্রধান পৃষ্টপোষক লেফটেন্যান্ট কর্ণেল (অব:) মোঃ তছলিম উদ্দিন, পিএসসি, এমডিএস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামছুল হক। আলোচনা সভায় সহকারী শিক্ষক শফিকুল ইসলাম স্বপন বিএসসি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সংস্কুতি সংঘের প্রতিষ্ঠাতা ও অঙ্কুর এর প্রধান সম্পাদক মোঃ রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। সভায় বক্তৃতা করেন ডাঙ্গারহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দরিজুল ইসলাম, কৃষিবিদ আজিজুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। সভা শেষে জেলার ডোমার ও ডিমলার বিভিন্ন স্কুল-কলেজের কবিতা প্রতিযোগীতায় ১ম থেকে পঞ্চাশ স্থান অধিকারী ছাত্র-ছাত্রীর হাতে ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ