• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

ভেড়ামারার জঙ্গি আস্তানায় ৩ নারী আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার বামনপাড়ার তালতলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভাড়া বাড়িতে অভিযান চলছে আইনশৃঙ্খলা বাহিনীর। এ অভিযানে জঙ্গী সন্দেহে ৩ জন মহিলা, ২ জন শিশু, সুইসাইডাল ভেস্ট, পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১২টা থেকে এ অভিযান চলছে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে ভাড়া নেওয়া ভেড়ামারা পৌরসভার বামনপাড়ার তালতলার মাসুদের স্ত্রী নাসিমার বাড়িতে গভীর রাতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ২টা সুইসাইডাল ভেস্ট, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও গান পাউডার।

আটক করা হয়েছে জঙ্গি সন্দেহে ৩ জন নারীকে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২ জন শিশু।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজমের এডিসি আব্দুল মজিদের নেতৃত্বাধীন একটি টিম এই অভিযানে যোগ দেয়।

আটককৃতদের মধ্যে নব্য জেমবির নেতা আয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, সেকেন্ড-ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়াসহ ৩ জন নারী রয়েছে। অভিযানকারী টিম ওই বাড়িটি ঘিরে রেখেছে। ইতোমধ্যেই ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা দিয়েছে বলেও জানান কামরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ