• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জলঢাকায় গোপন বৈঠক থেকে ৮ শিবির কর্মী আটক

সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় নাশকতার পরিকল্পনা গ্রহনের গোপন বৈঠক থেকে পুলিশ ৮ শিবির কর্মীকে আটক করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো বেশ কিছু শিবির নেতাকর্মী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এদের আটক করা হয় জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজার ফাজিল মাদ্রাসার একটি কক্ষ হতে।
জানা যায়, উক্ত মাদ্রাসার ভেতরে নাশকতা পরিকল্পনার জন্য বহিরাগত সহ স্থানীয় একদল শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে জানতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে জলঢাকা থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযান চালালে পুলিশের হাতে আটক হয় আটজন। এরা হলো, গোলমুন্ডা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর তোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহমেদ (২০), গোলমুন্ডা বাজারপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে মাহমুদ আল হাসান (১৮), আবদার রহমানের ছেলে আবেদ আলী (১৮), মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৯), খায়রুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (১৯), আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (১৮), মোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম (২০), আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৮)।
এ বিষয়ে জলঢাকা থানা ওসি মোস্তাফিজার রহমান জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনে প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ